News & Events

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পদ্মা সেতু জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে

১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কোন প্রকার প্রবেশ মূল্য ছাড়াই জনসাধারনের জন্য জাদুঘর প্রদর্শনীর আয়োজন করেছে পদ্মা সেতু জাদুঘর কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর সার্ভিস এলাকা ১ এ অবস্থিত জাদুঘরটি পরিদর্শণের জন্য সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শকগণ মূল গেটে এসে পরিচয় দিয়ে জাদুঘরে প্রবেশের অনুমতি নিতে পারবেন। স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে জাদুঘর পরিদর্শনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাদুঘর কর্তৃপক্ষ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে অবহিত করবেন।

যোগাযোগঃ

পদ্মা সেতু জাদুঘরঃ 01777338607 (কিউরেটর)

পদ্মা সেতু কর্তৃপক্ষঃ 01677676459 (সহকারী প্রকৌশলী)

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষাসফর

আজ ২৭ মে ২০২৫ পদ্মা সেতু জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর শুরু হলো। জাদুঘর পরিদর্শনের সময়ে সবার চোখ মুখে যে উচ্ছাস পরিলক্ষিত হলো তা ভাষায় বর্ণনা করা যায় না। শিক্ষার্থীদের সাথে বিভাগের বিভাগীয় প্রধান ও একজন প্রভাষক উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু জাদুঘর এখন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন পূর্বক জাদুঘর পরিদর্শন করা যাবে।

পদ্মা সেতু জাদুঘর এখন জনসাধারণের জন্য উন্মুক্ত

আজ থেকে সীমিত পরিসরে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো পদ্মা সেতু জাদুঘর। আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাননীয় পরিচালক (প্রশাসন) জনাব আলতাফ হোসেন শেখ।

জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, তবে বিদেশি দর্শকদের জন্য এ মূল্য ১৫০ টাকা। আগ্রহী দর্শনার্থীদের pbmuseumbd@gmail.com ঠিকানায় ইমেইলের মাধ্যমে প্রবেশের অনুমতির জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।