মহান বিজয় দিবস উপলক্ষ্যে পদ্মা সেতু জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে

১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কোন প্রকার প্রবেশ মূল্য ছাড়াই জনসাধারনের জন্য জাদুঘর প্রদর্শনীর আয়োজন করেছে পদ্মা সেতু জাদুঘর কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর সার্ভিস এলাকা ১ এ অবস্থিত জাদুঘরটি পরিদর্শণের জন্য সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শকগণ মূল গেটে এসে পরিচয় দিয়ে জাদুঘরে প্রবেশের অনুমতি নিতে পারবেন। স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে জাদুঘর পরিদর্শনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাদুঘর কর্তৃপক্ষ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে অবহিত করবেন।

যোগাযোগঃ

পদ্মা সেতু জাদুঘরঃ 01777338607 (কিউরেটর)

পদ্মা সেতু কর্তৃপক্ষঃ 01677676459 (সহকারী প্রকৌশলী)